Sunday, 23 March 2014

গুচ্ছ পরীক্ষা এবং আমার মতামত,,,

২০১০-১১ শিক্ষাবর্ষে আমি ছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের একজন তলোয়ারহীন (তলোয়ার বলতে কোটা, প্রশ্ন বাণিজ্য, দুর্নীতির সকল উপাদান) যোদ্ধা।

 যেহেতু আমার তলোয়ার নেই সেহেতু আমি অনেকটা পিছিয়ে। আরও একটা প্রধান সমস্যা ছিলো তা হলো অর্থ। এই ফালতু জিনিসটার জন্য সব ভার্সিটি তো দুরের কথা দু-একটা ভার্সিটির দু-একটা অনুষধ ছাড়া অন্যান্য অনুষধে ফরম উঠানোর সাধ থাকলেও সাধ্য ছিলোনা। তখন ভাবতাম যদি এমন পরীক্ষা পদ্ধতি থাকতো যেখানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছ পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীর ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রন করবে॥
যেমন: মেডিকেল এর মতো সকল প্রকৌশল গুলো একসাথে, বিঙ্গান প্রযুক্তি একসাথে, কৃষি গুলো একসাথে, সাধারণ গুলো একই সাথে অনুষ্ঠিত হবে। আর  পরীক্ষার কেন্দ্র হবে মেডিকেলের অনুরুপ।

জানি বাংলাদেশে এসব ব্যপার, কারন ভালো-মন্দ যাই করা হোক না কেন এক শ্রেনীর আম জনতা আছে যারা হীন স্বার্থে ফালতু আন্দোলনে মেতে ওঠে। কিছুদিন পরই শুনলাম, এদেশে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি প্রণয়ন নিয়ে আলোচনা চলছে.... খুশি হইছিলাম খবরটা শুনে...আরও জানলাম চলতি শিক্ষাবর্ষে যশোর এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে!!!

হঠাত্‍ আমাদের মেধাবী!!! রা আন্দোলন করলেন!! এই পদ্ধতি নাকি তাদের মেধার সাথে সাংঘর্ষিক, তাদের স্থানীয় কোটাও এতে ক্ষতির সম্মুখীন!!! ফলাফলে পদ্ধতি বাতিল!!! হা হা হা!!! জানতাম এমন হবে!!! কারন, যে দেশে  এতো কোটা, এতো দুর্নীতি, শিক্ষা নিয়ে বাণিজ্য, রাজনীতি- সে দেশে শিক্ষার উন্নয়ন??? হাস্যকর!!! আর শিক্ষায় সকলের সমতা???ও সুযোগ সৃষ্টি ??? সে যেন দিবাস্বপ্ন!!! জানি এসব কথা বলে লাভ নেই তবুও মুখ ফসকে বের হয়ে গেলো। আমাদের স্বপ্ন সর্বদা হয়ে যায় দুঃস্বপ্ন॥

No comments:

Post a Comment