Sunday, 4 May 2025

ছিন্ন মস্তক

 তাহাদের ছিন্ন মস্তক পড়ে আছে ওই রক্তাক্ত ধুলিকায়,

আমাদের ইমান বিহীন মস্তিষ্ক আজো টিকে আছে নির্দ্বিধায়!
আমাদের হেথা আলো উজালা,
সাওম ইদে খুশিতে উতলা;
কেন তবে তাহাদের ঘরে কান্নাতে সেহেরি আসে?
কেন তারা মুহূর্তের মাঝে বাঁচিবার বিশ্বাস না যাচে?
কত-না সুন্দর, নিয়ে পরিবার পরিজন; বেঁচে আছি তোমার নিয়ামতে।
কি দোষ সেই ছোট্টো প্রাণগুলোর যে মৃত মা'য়ের আস্তিনে ক্ষুধা রোচে!?
তোমারই বান্দা, তোমরাই বিচার;
তোমার দুনিয়ায় ফয়সালাই বা কার?
তবু দিল মানে না, আসে দম থামি থামি!
                                তাই তোমাকেই আসামি করে তোমার কাছেই বিচার আজ মানি!

No comments:

Post a Comment