Monday, 5 May 2025

ফাল্গুন, চৈত্র; বসন্ত!

 বসন্ত এসেছে আমের মুকুলে,

সবুজ পাতার নতুন কুঁড়িতে।
হয়তোবা শীতকে বিদায় জানাতে বসন্ত এসে গেছে গাছে-গাছে সেই ফাল্গুনের প্রথম দিনে!
জরাজীর্ণ কুটিরে থাকা বার্ধক্যের শেষ প্রান্তিকে দিন গোনা কোন বৃদ্ধার কাঁপুনি কমাতে, বসন্ত এসে গেছে সেখানেও আস্তে-ধীরে।
আলিশান প্রাসাদে নিঃসঙ্গ বন্দী হয়ে থাকা ফ্রেঞ্চ বুলডগ কিংবা তিব্বতি মাস্টিভের কম্পার্টমেন্টেও বসন্ত এসে যায়, লাক্সারিয়াস লুকে।
বসন্ত এসে যায়!!
যার কাছে, তাঁর কাছেও; যার হয়তো বসন্তে বড্ড অস্বস্তি একা থাকার!
তাঁদের কাছেও, যাদের কোন অনুভূতিই নেই বসন্তকে ঘরে পাবার!
ফাল্গুন, চৈত্র;
বসন্ত!
ফুল ফোটে, পাখি গায়;
কি আসে যায়!!

কেটে যাক কুয়াশা,
স্বচ্ছ হোক আলো,
জড়তাহীন আগামী দিন হোক,
স্বপ্ন হোক অনন্ত।

No comments:

Post a Comment